• ঢাকা
  • |
  • রবিবার ২২শে চৈত্র ১৪৩২ রাত ১১:০৬:০০ (05-Apr-2026)
  • - ৩৩° সে:
আড়াইহাজা‌রে সৌদি ফেরত যুবক নিখোঁজ, থানায় জিডি

আড়াইহাজা‌রে সৌদি ফেরত যুবক নিখোঁজ, থানায় জিডি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজা‌রে সৌদি আরব থেকে দেশে ফেরার পর মো. সুমন (২৮) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় তার বাবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।জি‌ডি সূত্রে জানা গেছে, নিখোঁজ মো. সুমন দীর্ঘ আট বছর ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন। পরিবারের দাবি, গত ২৭ ফেব্রুয়ারি দেশে ফেরার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।সুমনের বাবা মো. রওশন আলী ১ এপ্রিল আড়াইহাজার থানায় করা জিডিতে উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তার ছেলের সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ ছিল না। পরে গত ২৮ মার্চ রাতে সৌদি আরব প্রবাসী এক বন্ধুর মাধ্যমে জানতে পারেন, সুমন দেশে ফিরে এসেছে। এরপর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।জিডিতে নিখোঁজ সুমনের শারীরিক বর্ণনাও উল্লেখ করা হয়েছে। তার উচ্চতা প্রায় ৫ ফুট ৮ ইঞ্চি, গায়ের রং ফর্সা এবং মুখমণ্ডল লম্বাটে।পরিবারের সদস্যরা জানান, হঠাৎ করে দেশে ফিরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। দ্রুত তার সন্ধান পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তারা।আড়াইহাজার থানার এক কর্মকর্তা জানান, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং নিখোঁজ ব্যক্তির সন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।