গোপালগঞ্জে ‘যুদ্ধাপরাধ’ করছে নিষিদ্ধ আ. লীগ: রাশেদ খাঁন
ডেস্ক রিপোর্ট: গোপালগঞ্জে জ্বালাও-পোড়াও, হামলা-ভাঙচুর করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যুদ্ধাপরাধ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।২০ নভেম্বর শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আমজনতার দলের বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি।রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগকে এখন আর রাজনৈতিক দল বলার সুযোগ নেই। বরং এই দলটি এখন দেউলিয়া হয়ে হায়েনার মতো হিংস্র হয়ে উঠেছে। জামায়াত এনসিপিসহ সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগকে প্রতিহত করতে হবে।সমাবেশে যোগ দিয়ে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান বলেন, আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা বিবেকহীন হয়ে পড়েছেন। তাদের দাফন সম্পন্ন হয়ে গেছে। নতুন করে আর সুযোগ দেয়া হবে না।আমজনতা দলের সদস্যসচিব তারেক রহমান বলেন, শেখ হাসিনা গণতন্ত্রের গাদ্দার। সে পালিয়ে গেছে। তবে তার রক্ত নেয়া এখনও শেষ হয়নি। এখন আওয়ামী লীগের রক্ত খাওয়ার ষড়যন্ত্র করছে। এখানে গোপালগঞ্জকে ব্যবহার করছে। শেখ হাসিনা ভয়ে কাঁপছে। তাই তো লগি-বইঠা হাতে নিয়েছে।তিনি আরও বলেন, আওয়ামী লীগকে প্রতিহত করা শুধু সরকারের দায়িত্ব না। জামায়াতকে আওয়ামী লীগের সঙ্গে লড়াই করে জিততে হবে। জুলাইয়ের পর যে সহানুভূতি দেখিয়েছি, তা ভুল ছিল।এটিভি/ এইচকে