তিন বছর ধরে দুই দেশে মৌসুমী-ওমর সানী, কেন একসঙ্গে থাকা হচ্ছে না?
বিনোদন প্রতিবেদক: প্রায় তিন বছর ধরে দুই দেশে বসবাস করছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমী ও ওমর সানী। মৌসুমী যুক্তরাষ্ট্রে থাকলেও ওমর সানী রয়েছেন বাংলাদেশে। দীর্ঘদিনের এই দূরত্ব ঘিরে বিভিন্ন সময়ে তাদের দাম্পত্য কলহ ও বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছে। তবে বাস্তবে তাদের সম্পর্কে কোনো ভাঙন ধরেনি। বরং পারিবারিক প্রয়োজনেই আলাদা দেশে থাকতে হচ্ছে এই তারকা দম্পতিকে।২০২৩ সালের মাঝামাঝি মেয়ের পড়াশোনা এবং অসুস্থ মায়ের দেখাশোনার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মৌসুমী। এরপর থেকে আর দেশে ফেরা হয়নি তার। বয়সজনিত নানা অসুস্থতার পাশাপাশি মায়ের ডিমেনশিয়ায় আক্রান্ত হওয়ার কারণে বর্তমানে তার পাশে থাকাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন এই অভিনেত্রী।অন্যদিকে, বাংলাদেশে রয়েছেন ওমর সানী। সামলাচ্ছেন পারিবারিক ব্যবসা ও রেস্তোরাঁ। স্ত্রীকে দেখতে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য ভিসার আবেদন করলেও তা পাননি বলে জানিয়েছেন তিনি। ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে স্ত্রীর কাছ থেকে দূরে থাকতে হচ্ছে এই অভিনেতাকে।তবে ভৌগোলিক দূরত্ব থাকলেও দুজনের মধ্যে যোগাযোগের কোনো ঘাটতি নেই। নিয়মিত ভিডিও কলে কথা হয় তাদের। বিভিন্ন সময়ে জন্মদিনসহ বিশেষ দিনগুলোতে সামাজিক যোগাযোগমাধ্যমেও একে অপরের প্রতি ভালোবাসা ও মমত্ববোধ প্রকাশ করেছেন তারা।ভিডিও দেখতে ক্লিক করুন: তিন বছর দুই দেশে মৌসুমী ওমর সানী, দূরত্বের নেপথ্যে কী কারণ ?প্রায় ৩১ বছরের দাম্পত্য জীবনে বিচ্ছেদের গুঞ্জনকে উড়িয়ে দিয়ে ওমর সানী জানিয়েছেন, পারিবারিক প্রয়োজনেই তাদের আলাদা থাকতে হচ্ছে। অর্থাৎ দূরত্ব তৈরি হলেও সম্পর্কে দূরত্ব তৈরি হয়নি।এখন ভক্তদের অপেক্ষা, কবে আবার দেশে ফিরবেন মৌসুমী, কবে দীর্ঘ বিরতির অবসান ঘটিয়ে এক ছাদের নিচে ফিরবেন ঢাকাই চলচ্চিত্রের এই জনপ্রিয় তারকা দম্পতি।এটিভি/ এইচকে