• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:০৪:২২ (25-Oct-2026)
  • - ৩৩° সে:
‘জিম করা জায়েজ নয়’ - প্রতিক্রিয়ায় যা বললেন সোহেল তাজ

‘জিম করা জায়েজ নয়’ - প্রতিক্রিয়ায় যা বললেন সোহেল তাজ

ডেস্ক রিপোর্ট: ইসলামিক স্কলার মোহাম্মদ সাইফুল্লাহর একটি মন্তব্য বা পোস্টকে কেন্দ্র করে—যেখানে দাবি করা হয় ‘জিমে গিয়ে শরীরচর্চা করা জায়েজ নয়’—তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও ফিটনেস অ্যাক্টিভিস্ট তানজিম আহমদ সোহেল তাজ।নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সোহেল তাজ এই ধরনের ফতোয়া বা মন্তব্যের ঘোর বিরোধিতা করেন এবং একে চরম বিস্ময়কর হিসেবে আখ্যা দেন। তার প্রতিক্রিয়া ও বক্তব্যের মূল বিষয়গুলো নিচে তুলে ধরা হলো:হায় আল্লাহ- সর্বনাশ! জিম করা যদি পশ্চিমা/ইহুদিদের এবং খারাপ লোকের লক্ষণ হয় তাহলে মোবাইল ফোন, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া (Facebook etc.) টেলিভিশন, রেডিও, MRI মেশিনসহ অন্যান্য medical device, গাড়ি, মোটরসাইকেল, ইলেকট্রিসিটি, বিদ্যুৎতের বাতি, ফ্রিজ, AC, fan, ঘড়ি, প্লেট, গ্লাস, চেয়ার, টেবিল, চশমা, টুথব্রাশ, টুথপেস্টসহ আরো সত সত জিনিস যেগুলি ৯৯% পশ্চিমা/ইহুদিরা শুধু ব্যবহার করে না- তারা আবিষ্কার/উদ্ভাবন করেছে- সেগুলি কি আমাদের এখন বর্জন করতে হবে?এটিভি/ এইচকে