• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা আশ্বিন ১৪৩৩ বিকাল ০৫:৪৪:৩৩ (17-Sep-2026)
  • - ৩৩° সে:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় যন্ত্রাংশ ও মোবাইলফোন জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় যন্ত্রাংশ ও মোবাইলফোন জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে তিন কোটি ছয় লাখ ৯৪ হাজার টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।১৭  সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।বিজিবি জানায়, ১৬ সেপ্টেম্বর বুধবার রাত সাড়ে ৮টার দিকে সোনামসজিদ বিওপির একটি টহলদল শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর এলাকায় অভিযান চালায়। এ সময় একটি মালিকবিহীন ভারতীয় ট্রাক তল্লাশি করে পাথরের মধ্যে লুকানো ৭০৮ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ ও পাঁচটি বেনারসি শাড়ি উদ্ধার করা হয়। জব্দ করা পণ্য ও ট্রাকের মোট সিজার মূল্য ২ কোটি ৫৭ লাখ ৭৯ হাজার টাকা।অন্যদিকে,১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৮টা ৪০ মিনিটে ভোলাহাট উপজেলার আলীমোড় এলাকায় খড়কপুর বিওপির বিশেষ টহলদল অভিযান চালিয়ে ১৩৫ টি ভারতীয় বিভিন্ন মডেলের চোরাই মোবাইল ফোন উদ্ধার করে। এ সময় একটি ইজিবাইক জব্দ করা হয়। এসবের মোট সিজার মূল্য ৪৯ লাখ ১৫ হাজার টাকা। বিজিবির উপস্থিতি টের পেয়ে ইজিবাইকের চালক পালিয়ে যায়।লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, সব ধরনের চোরাচালানের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে দায়িত্ব পালন করছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।