• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:৫৮:০৮ (29-Oct-2026)
  • - ৩৩° সে:
স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক: স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন বিগত ১৭ বছরে ধ্বংস হওয়া স্বাস্থ্য খাতে আগামী দুই বছরের মধ্যে বৈপ্লবিক পরিবর্তন আনার পরিকল্পনা করছে সরকার।২৯ অক্টোবর বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিগগিরই উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোকে ১৫১ শয্যাবিশিষ্ট হাসপাতালে রূপান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব হাসপাতালে ডায়ালাইসিস, নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও ফিজিওথেরাপি ইউনিট যুক্ত করা হবে। এর মাধ্যমে উপজেলা পর্যায়ে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে সরকারের।তিনি বলেন, মানসিক রোগীদের চিকিৎসার সুযোগ ও শয্যাসংখ্যা বাড়াতে নতুন হাসপাতাল নির্মাণের কথা ভাবছে সরকার। মানসিক রোগ প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে পাবনা মানসিক হাসপাতাল থেকে সব ধরনের বিনোদন কার্যক্রম সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।অন্যদিকে, রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিরের ওপর হামলার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি। হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন স্বাস্থ্যমন্ত্রী।এটিভি/ এম এইচ আই