• ঢাকা
  • |
  • শনিবার ৭ই ভাদ্র ১৪৩৩ রাত ১০:২৯:৪২ (22-Aug-2026)
  • - ৩৩° সে:
প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ উন্নয়ন: মুশফিকুর রহমান

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ উন্নয়ন: মুশফিকুর রহমান

ডেস্ক রিপোর্ট: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য দেশে মানব সম্পদ উন্নয়ন, শিক্ষার উন্নয়ন। এ বছর শিক্ষাকে প্রাধান্য দিয়ে  শিক্ষাখাতে সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ দিয়েছেন বলে মন্তব্য করেছেন অর্থ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কসবা-আখাউড়া সংসদ সদস্য মুশফিকুর রহমান।২২ আগস্ট শনিবার দুপুরে কসবা উপজেলা পরিষদ অডিটরিয়ামে রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এ বছর উপজেলার এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।এসময় তিনি উপস্থিত জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের বলেন, তোমরা এসএসসি পাশ করেছো। তোমাদের লক্ষ্য অনেক দুর। তোমরা মেধাকে কাজে লাগিয়ে ভাল নামি-দামী শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হও। অর্থের অভাবে তোমাদের লেখাপড়া যেন বন্ধ না হয়। শিক্ষাখাতে সরকারের সহায়তার পাশাপাশি তোমাদের পাশে রয়েছে রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন রয়েছে তোমাদের পাশে। তোমরা শুধু পড়াশুনা করো, অর্থ তোমাদের পেছনে দৌড়াবে। তোমাদেরকে গন্তব্যে পৌঁছতে হবে। তোমাদের পাশে সরকার, রহমান ফাউন্ডেশন ও উপজেলা প্রশাসন রয়েছে।তিনি আরও বলেন, তোমরা যারা এ বছর এসএসসিতে ভাল রেজাল্ট করেছো তোমাদেরকে অভিনন্দন এবং যারা এইসএসসি পরীক্ষায় ভাল ফলাফল করবে অথার্ৎ জিপিএ-৫ প্রাপ্ত হবে রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদেরকেও সংবর্ধনা দেয়ার কথা বলেন তিনি। তোমরা যখন প্রতিটি ধাপে ভাল ফলাফল করবে তখন আমাদের উপজেলার সুনাম হবে। তোমরা চিকিৎসক হবে, ইঞ্জিনিয়ার হবে এবং তোমরা শিক্ষক হবে। পাশাপাশি ভাল ফলাফলের মাধ্যমে বিদেশে পড়াশুনার সুযোগ হবে। ভাল ফলাফলের পাশাপাশি ভাল মানুষও হতে হবে। মাদক থেকে দুরে থাকতে হবে। কারন মাদক ধংস ডেকে আনে সুফল নয়।উপজেলা নির্বাহী অফিসার মো. ছামিউল ইসলামের সভাপতিত্বে ও রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর মুফতি নুরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশার (ভূমি) মো. তানজিল কবির, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আল মামুন, কসবা থানা অফিসার ইনচার্জ আলী মোহাম্মদ রাশেদ, জেলা বিএনপি সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী লায়ন নাজমুল হুদা খন্দকার, উপজেলা বিএনপি সহসভাপতি ইকলিল আযম, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদি হাসান রুবেল, পৌর বিএনপি সভাপতি শরীফুল ইসলাম ভূইয়া, পৌর বিএনপি সাবেক সভাপতি আলী আশরাফ প্রমুখ।এসময় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিকসহ রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে জিপিএ -৫ প্রাপ্ত ১৬২ জন শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়। এর আগে সকালে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন।