• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৭:০০:০৪ (12-Jul-2026)
  • - ৩৩° সে:
মুজিববর্ষ উদযাপনে ব্যয় হয়েছে ৯৮২ কোটি ৯১ লাখ টাকা: অর্থমন্ত্রী

মুজিববর্ষ উদযাপনে ব্যয় হয়েছে ৯৮২ কোটি ৯১ লাখ টাকা: অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘মুজিববর্ষ’ উদযাপনে প্রায় ৯৮৩ কোটি টাকা ব্যয় করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।১২ জুলাই রোববার জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলালের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান অর্থমন্ত্রী।সংসদ সদস্য মাহবুবুর রহমান তার লিখিত প্রশ্নে জানতে চান, মুজিববর্ষ উপলক্ষে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, শেখ মুজিবুর রহমানের ছবি ও বেদি তৈরি, সরকারি অফিসে ব্রোঞ্জ, তামা ও মার্বেল পাথরের মূর্তি নির্মাণ এবং রাষ্ট্রীয়ভাবে সময় গণনার ডিজিটাল বোর্ড তৈরিতে সরকারের মোট কত টাকা ব্যয় হয়েছে।জবাবে অর্থমন্ত্রী জানান, ‘মুজিববর্ষ’ উদযাপন উপলক্ষে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ কর্তৃক মোট ৯৮২ কোটি ৯১ লাখ ৭৪ হাজার টাকা ব্যয় করা হয়েছে।তিনি জানান, বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, ছবি ও বেদি তৈরি, সরকারি অফিসসমূহে বিভিন্ন ধরনের মূর্তি নির্মাণ এবং সময় গণনার ডিজিটাল বোর্ড তৈরিসহ অন্যান্য কার্যক্রমে এ অর্থ ব্যয় হয়েছে।এ সময় অর্থমন্ত্রী সংসদে মুজিববর্ষ উদযাপন বাবদ ব্যয় বিবরণীর একটি কপিও উপস্থাপন করেন।