শ্রীপুরে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন: মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ
গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এসএম রফিকুল ইসলাম বাচ্চু অভিযোগ করেছেন, শ্রীপুরের বরামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম তাঁর বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন।১১ ফেব্রুয়ারি বুধবার সকালে শ্রীপুর উপজেলা পরিষদের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।অধ্যক্ষ আবুল কালাম তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ৫ লাখ টাকাসহ বিএনপি প্রার্থীর দুই কর্মী আটক হয়েছে মর্মে মিথ্যা তথ্য ছড়িয়েছেন।একজন সরকারি বেতনভোগী কর্মচারী হয়েও তিনি নির্বাচনী আচরণবিধি (২০-খ) লঙ্ঘন করে নির্দিষ্ট একটি দলের পক্ষে প্রচারণা চালাচ্ছেন।নির্বাচনের শুরু থেকেই জামায়াত ইসলামীর বিভিন্ন মিটিংয়ে উস্কানিমূলক বক্তব্য দিয়ে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন।প্রকৃত ঘটনা তুলে ধরে রফিকুল ইসলাম বাচ্চু বলেন, "যৌথবাহিনী যাদের আটক করেছে, তারা আমার কর্মী নন। আটককৃত রিয়াল ও পায়েল মাদক কারবারি এবং জুলাই হত্যাকাণ্ডের মামলার আসামি। তারা আসলে 'ঘোড়া' প্রতীকের কর্মী।"বিএনপি প্রার্থী অভিযোগ করেন, মাদরাসা অধ্যক্ষ আবুল কালাম জামায়াতে ইসলামীর রোকন হিসেবে দলীয় ভূমিকা পালন করছেন এবং নির্বাচনকে প্রভাবিত করার জন্য নেতিবাচক ধারণা তৈরি করছেন।