বিএনপি মিডিয়া সেলের সদস্য তানিমকে অব্যাহতি
ডেস্ক রিপোর্ট: নীতিমালা পরিপন্থী কাজের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রচার ও যোগাযোগ শাখা বিএনপি মিডিয়া সেলের ডিজিটাল টিমের গ্রাফিক্স ডিজাইনার তানিম সুফিয়ানীকে অব্যাহতি দেওয়া হয়েছে।২৩ আগস্ট রোববার রাতে বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি মিডিয়া সেলের ডিজিটাল টিমের সদস্য (গ্রাফিক্স ডিজাইনার) তানিম সুফিয়ানীর পূর্ববর্তী রাজনৈতিক কার্যক্রম সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন তথ্য কর্তৃপক্ষের নজরে এসেছে। বিষয়টি পেশাগত স্বচ্ছতা, আস্থা ও প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নীতিমালার পরিপন্থী হিসেবে বিবেচনা করা হয়েছে।এতে আরও বলা হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তানিম সুফিয়ানীকে ২৪ আগস্ট ২০২৬ থেকে বিএনপি মিডিয়া সেলের ডিজিটাল টিমের গ্রাফিক্স ডিজাইনার পদসহ সংশ্লিষ্ট সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, অব্যাহতির পর থেকে বিএনপি মিডিয়া সেলের নাম, পরিচয়, পদ, দায়িত্ব বা অভ্যন্তরীণ কার্যক্রমের সঙ্গে তানিম সুফিয়ানীর কোনো ধরনের প্রতিনিধিত্ব বা সম্পৃক্ততা থাকবে না।