• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৬:৫৪:১৫ (10-Apr-2026)
  • - ৩৩° সে:
মালবাহী ট্রাকের ভাড়া প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি, উদ্বিগ্ন ব্যবসায়ীরা

মালবাহী ট্রাকের ভাড়া প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি, উদ্বিগ্ন ব্যবসায়ীরা

রাজশাহী ব্যুরো: জ্বালানি সংকটে রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার সোনামসজিদ স্থলবন্দরে সকল আমদানি ও রপ্তানি কার্যক্রম থমকে গেছে।স্থলবন্দর বিভিন্ন রুটের ট্রাক চলাচল কম হওয়ার কারণে আমদানি ও রপ্তানি কমেছে। ট্রাকের ভাড়া ৩০ শতাংশ বৃদ্ধিতে উদ্বিগ্ন ব্যবসায়ীরা।সরজমিনে গিয়ে দেখা যায়, শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে বিভিন্ন মালামাল লোড দেওয়ার জন্য অপেক্ষা করছে। জ্বালানি তেল সংকটের কারণে টার্মিনালে অপেক্ষায় রয়েছে অগুনি ট্রাক। বন্দরের কার্যক্রমে স্থবিরতার ছাপ স্পষ্ট প্রমাণ বহন করছে অকটেন, পেট্রোল ও ডিজেলের আমদানি নেই।এ বিষয়ে ট্রাক মালিক ও চালকদের তথ্যমতে, জ্বালানি তেল সরবরাহে অনিশ্চয়তার দীর্ঘ সময় ধরে টার্মিনালে অপেক্ষায় সকল ট্রাক। তেলের সংকটরে কারণে ট্রাকের ভাড়া বেড়েছে। যার কারণে পণ্য পরিবহন এবং বাজার মূল্যে প্রভাব পরেছে। পণ্য পরিবহন সিন্ডিকেটের কারণে ভাড়া বেড়েছে প্রায় ১৫ শতাংশ। এই পরিস্থিতি দীর্ঘ সময়ে চলতে থাকলে বাজারে সরবরাহ মূল্য বৃদ্ধি হতে পারে।তবে ব্যবসায়ীরা জানায়, সোনামসজিদ থেকে ঢাকার ট্রাক ভাড়া ছিল ৩২-৩৩ হাজার টাকা, তবে মূল্য বৃদ্ধি হয়ে এখন প্রতি ট্রাকের ভাড়া ৪০ হাজার। বর্তমান পরিস্থিতি ব্যবসায়ীদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। ব্যবসায়ীদের এই অভিযোগের উত্তরে ট্রাক চালকরা বলছেন, এখন একটি মালবাহী ট্রাকের জন্য অন্তত ৯০ লিটার ডিজেল লাগে। কিন্তু তারা পাচ্ছে মাত্র ৫০ লিটার। এই তেল নিতে প্রায় ৪ ঘণ্টা সময় অপেক্ষা করতে হয়।চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, প্রয়োজনীয় পণ্য পরিবহন করা এখন দুষ্কর হয়ে পড়েছে। পরিবহনে ব্যয় বেড়ে যাওয়ায় ব্যবসায়িক খরচও বৃদ্ধি পেয়েছে। বর্তমান ব্যবসায়ীরা চরম ভোগান্তির মুখে পড়েছে। ব্যবসা ও জ্বালানি সংকটের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা।সোনামসজিদ স্থলবন্দর কর্তৃপক্ষ সূত্রমতে জানা যায়, কার্যক্রম স্থগিত না হলেও জ্বালানি সংকটে পণ্য পরিবহন কম। বিজিবি ভারতীয় ট্রাকে জ্বালানি তেলের পরিমাণ যাচাই করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। যার কারণে সীমান্তবর্তী ট্রাফিক নিয়ন্ত্রণে সময় লাগছে।