এশিয়ান টেলিভিশনের মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক শেখ কাদীরের মায়ের ইন্তেকাল
অনলাইন ডেস্ক: এশিয়ান টেলিভিশনের পরিচালক জাহিদ ইবনে রশিদের নানী এবং মানবসম্পদ ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক মোহাম্মদ শেখ কাদীরের মা জোঁসনা বেগম ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।২০ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। জোঁসনা বেগমের মৃত্যুকালে তিনি চার ছেলে ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।তার ইন্তেকালে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমার রুহের মাগফিরাত কামনায় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এশিয়ান টেলিভিশন পরিবার।এটিভি/এসটিও