• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১০ই বৈশাখ ১৪৩৩ দুপুর ১২:৫০:৪৯ (23-Apr-2026)
  • - ৩৩° সে:
চট্টগ্রামে মাটি খননের সময় ধস, দুই শ্রমিক নিহত

চট্টগ্রামে মাটি খননের সময় ধস, দুই শ্রমিক নিহত

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় মাটি খননের সময় ধসে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন। নিহতরা হলেন রাকিব ও তুষার, তাদের বাড়ি দিনাজপুর জেলায়।২৩ এপ্রিল বৃহস্পতিবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ জসীম উদ্দীন জানান, বুধবার রাতে চীনা হাইড্রো কোম্পানির একটি প্রকল্পের কাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক নুরুল আলম আশেক জানান, আহত শ্রমিক সাগর ও এরশাদকে চমেক হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে এবং তারা চিকিৎসাধীন রয়েছেন।দুর্ঘটনার পর ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালানো হয় এবং নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।