• ঢাকা
  • |
  • রবিবার ৩রা জ্যৈষ্ঠ ১৪৩৩ সকাল ১০:৪৯:০৩ (17-May-2026)
  • - ৩৩° সে:
মাজারে হামলার মামলায় তিনজন গ্রেফতার

মাজারে হামলার মামলায় তিনজন গ্রেফতার

ডেস্ক রিপোর্ট: রাজধানীর মিরপুরে সুলতানুল আউলিয়া হযরত শাহ্ আলী বাগদাদী (রহ.)-এর মাজারে আগতদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় মামলায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।১৬ মে শনিবার রাতে শাহ আলী থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।ঢাকা পোস্টের প্রতিবেদন থেকে জানা যায়, গ্রেফতাররা হলেন— মামলার ৬ নম্বর এজাহারভুক্ত আসামি শেখ মো. সাজ্জাদুল হক রাসেল (৩৮), তদন্তে শনাক্ত আসামি মো. আরমান দেওয়ান (২৯) এবং ৫ নম্বর এজাহারভুক্ত আসামি মো. আজম (২৬)।মামলার অন্য এজাহারভুক্ত আসামিরা হলেন— মো. আলী আকবর (৪৮), মো. বাপ্পা (৩৫), মো. বাবু (৪৫), মো. কাউসার (২৬), আজম (৪০), শেখ মো. রাসেল (৩৮), কাজী জহির (৫২), মো. মিজান (৩৮) ও কাজী পনির (৫০)।গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার।তিনি জানান, শাহ আলী মাজারে আগতদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এর আগে গত ১৪ মে বৃহস্পতিবার মাদক সেবনের অভিযোগে সুলতানুল আউলিয়া হযরত শাহ্ আলী বাগদাদী (রহ.)-এর মাজারে আসা কয়েকজনকে মারধর করে বের করে দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ১৫ মে শুক্রবার রাতে শাহ আলী থানায় মোসাম্মৎ রেসমি বেগম (৪০) বাদী হয়ে মামলা দায়ের করেন।মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, প্রায় ১৭ বছর ধরে তিনি শাহ আলী মাজার শরিফে জিয়ারত করে আসছেন এবং বিভিন্ন ওরশ অনুষ্ঠানে ভক্তদের সহযোগিতা করেন।