মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তিতে রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল।৩০ জুলাই বৃহস্পতিবার সকালে রাজধানীতে মাছরাঙা টেলিভিশনের কার্যালয়ে প্রতিষ্ঠানের পরিচালক তপন চৌধুরীর হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল।এ সময় মাহির আলী খাঁন রাতুল বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও মানসম্মত বিনোদনমূলক অনুষ্ঠান প্রচারের মাধ্যমে মাছরাঙা টেলিভিশন ভবিষ্যতেও দর্শকদের আস্থা ও ভালোবাসা ধরে রাখবে।অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।