• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৯ই আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৭:০২:৪৬ (24-Sep-2026)
  • - ৩৩° সে:
বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ববাজারে আরও বেড়েছে তেলের দাম। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক আলোচনার অগ্রগতি ধীর হয়ে আসায় দাম ২ শতাংশের বেশি বেড়েছে।২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার ৩টা ৪০ মিনিট পর্যন্ত আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ২.৪৩ ডলার বা ২.৩৬ শতাংশ বাড়ে। এতে ব্যারেল প্রতি তেলের দাম ১০৫.৫১ ডলারে দাড়িয়েছে।একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআইয়ের দাম ১.৭৪ ডলার বা ১.৮৯ শতাংশ বেড়ে ৯৩.৯০ ডলারে ওঠে। এর আগে দিনের শুরুতে ব্রেন্টের দাম ৩ শতাংশ পর্যন্ত বেড়ে ব্যারেল প্রতি ১০৬.৫০ ডলারে পৌঁছেছিল।কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানিতে সম্ভাব্য নিষেধাজ্ঞা দিতে পারে—এমন শঙ্কাও বাজারে অনিশ্চয়তা বাড়িয়েছে।ইরান যুক্তরাষ্ট্রকে তাদের প্রকাশ্যে জানানো দাবিগুলো পূরণের জন্য এক সপ্তাহ সময় দিয়েছে—এমন খবর প্রকাশের পর তেলের দামে নতুন করে ঊর্ধ্বগতি দেখা দেয়। এসব দাবির মধ্যে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়ার বিষয়টিও রয়েছে।বাজার বিশ্লেষকদের নজর এখন ইরান-যুক্তরাষ্ট্রের কূটনৈতিক আলোচনার গতিপথ এবং ডিজেল রপ্তানি নিয়ে ওয়াশিংটনের সম্ভাব্য সিদ্ধান্তের দিকে।