• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:৪৯:৩৪ (12-Feb-2026)
  • - ৩৩° সে:
কয়েকটি আসনের ভোট স্থগিত চায় জামায়াতসহ ১১ দলীয় জোট

কয়েকটি আসনের ভোট স্থগিত চায় জামায়াতসহ ১১ দলীয় জোট

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-৮, পটুয়াখালী-১ ও শরীয়রপুর-২ এই তিনটি আসনের অনিয়ম হওয়া কেন্দ্রগুলোর ভোট স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল।১২স ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশন ভবনে সিইসির সাথে বৈঠকের পর সাংবাদিকদের কাছে তিনি এ কথা জানান।জামায়াত নেতা মোয়াজ্জেম হোসেন হেলাল অভিযোগ করেন, কুমিল্লা–৮ আসনের ৩০টি ভোটকেন্দ্র থেকে তাদের দলীয় এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। রিটার্নিং অফিসারকে এ বিষয়ে জানানো হলেও তিনি কোনো পদক্ষেপ নেননি।জামায়াতের এই নেতা আরও অভিযোগ করেন, নোয়াখালী–৬ আসনে গতরাত থেকে রক্তাক্ত সন্ত্রাস হয়েছে। ঝালকাঠি, শরীয়তপুরেও সমস্যা হয়েছে, দলীয় এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। এবি পার্টির সভাপতি মজিবুর রহমানের গাড়ি বহরে হামলা হয়েছে।