• ঢাকা
  • |
  • বুধবার ১৬ই বৈশাখ ১৪৩৩ দুপুর ০১:৩০:৫৭ (29-Apr-2026)
  • - ৩৩° সে:
ভোট পুনর্গণনার দাবিতে আরও পাঁচ প্রার্থীর মামলা

ভোট পুনর্গণনার দাবিতে আরও পাঁচ প্রার্থীর মামলা

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ভোট পুনর্গণনার দাবিতে হাইকোর্টে মামলা করেছেন ঢাকা-১৩ আসনের খেলাফত মজলিস প্রার্থী এবং গাইবান্ধা-৫, ঢাকা-৫, পাবনা-৩ ও কুষ্টিয়া-৪ আসনের বিএনপি প্রার্থী। আজ ১১ মার্চ বুধবার এসব মামলা দায়ের করা হয়েছে।ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী ববি হাজ্জাজ বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৮৮ হাজার ৩৮৭ ভোট, প্রতিদ্বন্দ্বী ছিলেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, যিনি পেয়েছেন ৮৬ হাজার ৬৭ ভোট।গাইবান্ধা-৫ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল ওয়ারেছ বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৮৯ হাজার ২৭৪ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মো. ফারুক আলম সরকার পেয়েছেন ৭৩ হাজার ৪৮৩ ভোট।ঢাকা-৫ আসনে নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামের প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন, যিনি পেয়েছেন ৯৬ হাজার ৬৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত মো. নবী উল্লাহ পেয়েছেন ৮৭ হাজার ৪৯১ ভোট।কুষ্টিয়া-৪ আসনে মো. আফজাল হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৪৮ হাজার ২০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত সৈয়দ মেহেদী আহমেদ রুমী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৬০৩ ভোট।মামলায় নির্বাচিত প্রার্থীদের ভোট গণনা ও ফলাফলের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এবং হাইকোর্টের মাধ্যমে পুনর্গণনার দাবি জানানো হয়েছে।