• ঢাকা
  • |
  • সোমবার ১৫ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০১:৩৬:১৯ (29-Jun-2026)
  • - ৩৩° সে:
ভেনিজুয়েলার ভূমিকম্পে আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানের মৃত্যু

ভেনিজুয়েলার ভূমিকম্পে আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানের মৃত্যু

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের উন্মাদনার মাঝে এক মর্মান্তিক সংবাদে শোকের ছায়া নেমে এসেছে ফুটবল বিশ্বে। ভেনিজুয়েলায় আঘাত হানা ভয়াবহ জোড়া ভূমিকম্পে স্ত্রী ও দুই সন্তানকে হারিয়েছেন পেশাদার আর্জেন্টাইন ফুটবলার লুকাস ত্রেহো। দীর্ঘ ৭৪ ঘণ্টার রুদ্ধশ্বাস অনুসন্ধানের পর শনিবার রাতে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।১৯৮৭ সালে আর্জেন্টিনার কর্ডোবায় জন্ম নেওয়া লুকাস ত্রেহো পেশাদার ফুটবল ক্যারিয়ারে আর্জেন্টিনা, স্পেন, গ্রিসের বিভিন্ন ক্লাবে খেলেছেন। তবে গত ১০ বছর ধরে তিনি ভেনিজুয়েলার বিভিন্ন ক্লাবে ফুটবল খেলতেন। বর্তমানে তিনি ভেনিজুয়েলার দ্বিতীয় বিভাগের ক্লাব মারিতিমো দে লা গুয়াইরাতে খেলছেন। দীর্ঘদিন ভেনিজুয়েলায় খেলার সুবাদে তিনি ঘরও বেধেছেন এখানেই।গত ২৪ জুন যখন ভেনিজুয়েলার লা গুয়াইরা অঞ্চলে জোড়া ভূমিকম্প আঘাত হানে, তখন ত্রেহো ক্লাবের হয়ে কোপা ভেনিজুয়েলার ম্যাচ খেলতে রাজধানী কারাকাসে ছিলেন। তার স্ত্রী ইয়ানিনা মারানেল্লা, ছেলে আরন ত্রেহো ও মেয়ে আইনহোয়া ত্রেহো লা গুয়াইরার প্লায়া গ্র্যান্ডেতে নিজেদের অ্যাপার্টমেন্টে ছিলেন। ভবনটি ধসে পড়লে তারা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন।হৃদয়বিদারক আবেদন জানিয়েছিলেন। তিনি লিখেছিলেন, ‘প্লায়া গ্র্যান্ডেতে আমাদের ভবনটি ধসে পড়েছে। আমি আমার পরিবারের কোনো খোঁজ পাচ্ছি না। দয়া করে সবাই তাদের জন্য প্রার্থনা করুন এবং এই বার্তাটি শেয়ার করুন—যদি কেউ তাদের দেখে থাকেন। আমি বিশ্বাস করতে চাই যে তারা সেখানে ছিল না। প্লিজ আমার পরিবারের জন্য প্রার্থনা করুন।’পাশাপাশি স্ত্রী-সন্তানদের খোঁজ পেতে ব্যাকুল লুকাস আত্মীয়-স্বজন, ফুটবলার বন্ধু, স্থানীয় স্বেচ্ছাসেবী এবং পেশাদার উদ্ধারকারী দল নিয়ে একটি মরিয়া অনুসন্ধান অভিযান চালিয়েছিলেন, যা শেষ পর্যন্ত এক বেদনাদায়ক পরিণতিতে রূপ নিল।ভেনিজুয়েলায় আঘাত হানা এই প্রলয়ংকরী ভূমিকম্পে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১,৪৩০ জন এবং আহতের সংখ্যা ৩,৫০০ ছাড়িয়েছে। দুর্যোগ মোকাবিলাকারী কর্তৃপক্ষের আশঙ্কা, ধ্বংসস্তূপের নিচে এখনও নিখোঁজ ৬০ হাজারেরও বেশি মানুষের খোঁজ পাওয়া গেলে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।লুকাস ত্রেহোর এমন অপূরণীয় ক্ষতিতে বিশ্ব ফুটবলের অসংখ্য ভক্ত ও সহকর্মীরা শোক প্রকাশ করেছেন। বিশ্বকাপের এই সময়ে তার এই ব্যক্তিগত বিয়োগান্তক ঘটনা ফুটবল অঙ্গনে গভীর শোকের আবহ তৈরি করেছে।সূত্র: চ্যানেল ২৪