• ঢাকা
  • |
  • রবিবার ২৬শে আশ্বিন ১৪৩৩ রাত ০৮:৩৯:১৫ (11-Oct-2026)
  • - ৩৩° সে:
শিক্ষা মন্ত্রণালয়ের নামে ভুয়া বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান

শিক্ষা মন্ত্রণালয়ের নামে ভুয়া বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান

ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের অ্যাকাডেমিক কার্যক্রম নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নামে প্রচারিত একটি অফিস আদেশকে ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে মন্ত্রণালয়। ১১ অক্টোবর রোববার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।শিক্ষা মন্ত্রণালয় অত্যন্ত স্পষ্টভাবে জানাচ্ছে যে, এ বিজ্ঞপ্তির সঙ্গে মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই এবং এটি সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। ভুয়া এই আদেশের ফলে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিভ্রান্তি ও ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে।অতএব, ভুয়া বিজ্ঞপ্তির বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। কোনো অবস্থায় যেন এই অসত্য বিজ্ঞপ্তির ভিত্তিতে কোনো পদক্ষেপ গ্রহণ না করা হয় এবং এটি শেয়ার বা প্রচার করা থেকে বিরত থাকার জন্য আহ্বান জানানো হচ্ছে।সামাজিক যোগাযোগ মাধ্যম বা গণমাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত যেকোনো সঠিক ও যাচাইকৃত তথ্যের জন্য মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে (www.shed.gov.bd) চোখ রাখার জন্য অনুরোধ করা হলো।