• ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৩:৩২:০০ (19-Jun-2026)
  • - ৩৩° সে:
মেসির বাবাকে নিয়ে ভুল তথ্য প্রচার, চাকরি হারালেন উপস্থাপিকা

মেসির বাবাকে নিয়ে ভুল তথ্য প্রচার, চাকরি হারালেন উপস্থাপিকা

স্পোর্টস ডেস্ক: লাইভ সম্প্রচারে যাচাই না করে ভুল তথ্য প্রচারের অভিযোগে আর্জেন্টিনার টেলিভিশন উপস্থাপিকা ফ্লোরেনসিয়া পেনা পদত্যাগ করেছেন।ঘটনাটি ঘটে একটি টিভি শো চলাকালে, যখন ফিফা বিশ্বকাপ চলার সময় লিওনেল মেসি-কে মাঠে আবেগঘন অবস্থায় দেখা যায়। সেই সময় লাইভ সম্প্রচারে ফ্লোরেনসিয়া পেনা দাবি করেন, মেসির বাবা হোর্হে মেসি মারা গেছেন এবং এ কারণেই মেসি মানসিকভাবে ভেঙে পড়েছেন।তবে কিছুক্ষণের মধ্যেই মেসি পরিবারের পক্ষ থেকে জানানো হয়, হোর্হে মেসি জীবিত আছেন। তিনি শুধু স্বাস্থ্যগত সমস্যার কারণে চিকিৎসাধীন রয়েছেন। মৃত্যুর খবরটি সম্পূর্ণ ভুয়া বলে নিশ্চিত করা হয়।ভুল তথ্য ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। এরপর বিষয়টি নিয়ে ফ্লোরেনসিয়া পেনা প্রকাশ্যে ক্ষমা চান এবং জানান, তিনি প্রযোজনা টিমের তথ্যের ওপর ভিত্তি করেই মন্তব্য করেছিলেন।পরিস্থিতি আরও ঘনীভূত হলে সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেল লুজু টিভির নীতিমালা লঙ্ঘনের কারণে তাকে দায়িত্ব থেকে সরে দাঁড়াতে হয়।পেনা পরে এক বিবৃতিতে বলেন, মেসি পরিবারের প্রতি তিনি গভীর দুঃখ প্রকাশ করছেন এবং ভুল তথ্য প্রচারের দায় স্বীকার করছেন।