• ঢাকা
  • |
  • শনিবার ১১ই আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৬:৫৬:৩৯ (26-Sep-2026)
  • - ৩৩° সে:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সিরাপ উদ্ধার, আটক ১

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সিরাপ উদ্ধার, আটক ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় নেশার সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা।২৬ সেপ্টেম্বর শনিবার দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।এর আগে শনিবার ও শুক্রবার ৫৩ বিজিবি ব্যাটালিয়নের মনাকষা বিওপির সদস্যরা পৃথক দুইটি অভিযানে ৮৫ বোতল ভারতীয় সিরাপ জব্দ করে। এ সময় অভিযানে এক মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয় ৫৩ বিজিবি।অধিনায়ক কাজী মুস্তাফিজুর রহমান জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনস্ত মনাকষা বিওপির বিশেষ টহল দল শনিবার সকালে শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে অভিযান পরিচালনা করে ৫৩ বোতল ভারতীয় নেশার সিরাপ উইনসেরেক্স এবং শুক্রবার সন্ধ্যায় একই উপজেলার মনাকষা ইউনিয়নের রানীনগর গ্রামে অভিযান পরিচালনা করে শাহাপাড়া এলাকার মুন্সীপাড়া গ্রামের সোহরাব আলীর ছেলে আসামি নূর ইসলামকে তার শরীরে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ২২ বোতল ভারতীয় নেশার এস্কাপ সিরাপসহ আটক করতে সক্ষম হয়।তিনি আরও জানান, জব্দ ভারতীয় নেশার সিরাপসহ আটক আসামি নূর ইসলামকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।