• ঢাকা
  • |
  • রবিবার ১লা অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৮:৫৩:২৮ (15-Nov-2026)
  • - ৩৩° সে:
শেরপুর সীমান্তে ভারতীয় বডি স্প্রে জব্দ

শেরপুর সীমান্তে ভারতীয় বডি স্প্রে জব্দ

ময়মনসিংহ প্রতিনিধি: জিরো টলারেন্স নীতিতে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ডেনভার বডি স্প্রে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।১৫ নভেম্বর রোববার ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। তবে এঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।বিজিবির সূত্রে জানা যায়, ময়মনসিংহ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী অভিযানের ধারাবাহিকতায় বিজিবির টহল দল ১৫ নভেম্বর ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্তবর্তী শ্রীবরদী উপজেলাধীন হাড়িয়াকোনা নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ডেনভার বডি স্প্রে জব্দ করা হয়।জব্দ করা এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ১৭ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা।এটিভি/ এইচকে