• ঢাকা
  • |
  • শনিবার ৩১শে শ্রাবণ ১৪৩৩ দুপুর ১২:২৬:৩৪ (15-Aug-2026)
  • - ৩৩° সে:
দুপুরের মধ্যে ৭ জেলায় বৃষ্টির সম্ভাবনা

দুপুরের মধ্যে ৭ জেলায় বৃষ্টির সম্ভাবনা

অনলাইন ডেস্ক: দেশের ৭ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে।১৫ আগস্ট শনিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্রবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।সূত্র: নিউজ ২৪