• ঢাকা
  • |
  • সোমবার ৪ঠা ফাল্গুন ১৪৩২ বিকাল ০৫:১৬:৪৯ (16-Feb-2026)
  • - ৩৩° সে:
নলডাঙ্গায় নির্বাচন পরবর্তী সহিংসতা রোধে নেতাকর্মীদের সতর্কবার্তা দিলেন বুলবুল

নলডাঙ্গায় নির্বাচন পরবর্তী সহিংসতা রোধে নেতাকর্মীদের সতর্কবার্তা দিলেন বুলবুল

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোর নলডাঙ্গা-২ আসনের ধানের শীষকে বিজয়ী করায় সকলকে অভিনন্দন ও নির্বাচন পরবর্তী সহিংসতা রোধে নেতাকর্মীদের সতর্কবার্তা দেয়া হয়েছে।নাটোরের নলডাঙ্গা উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতা রোধে নেতাকর্মীদের প্রতি অনুরোধ ও  সতর্কবার্তা দিয়েছেন উপজেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শফিকুল ইসলাম বুলবুল।সেই সাথে ধানের শীষকে বিজয় করায় সকলকে অভিনন্দন ও চতুর্থবারের মতো নাটোর-২ নলডাঙ্গা আসনে ধানের শীষ নিয়ে বিজয়ী হওয়ায় অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে দেখতে চায় নাটোর ও নলডাঙ্গা বাসি।বুলবুল আরও বলেন, নির্বাচন পরবর্তী কোনো রকম সহিংসতা বিএনপি বরদাস্ত করবে না। বিরোধী দলের কারো প্রতি কোনো অন্যায় জুলুম হলে আইন তার নিজ গতিতে চলবে। আমরা বিরোধীদলসহ সকলকে নিয়ে সুন্দর নলডাঙ্গা গড়ে তুলতে চাই।