• ঢাকা
  • |
  • রবিবার ৭ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০১:২৫:৩৩ (21-Jun-2026)
  • - ৩৩° সে:
বিশ্ব বাবা দিবস আজ

বিশ্ব বাবা দিবস আজ

ডেস্ক রিপোর্ট: আজ বিশ্ব বাবা দিবস। সন্তানের জীবনে ভালোবাসা, নিরাপত্তা, সাহস ও নির্ভরতার প্রতীক বাবাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানোর বিশেষ এই দিনটি বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও পালন করা হচ্ছে।প্রতি বছর জুন মাসের তৃতীয় রোববার বাবা দিবস পালন করা হয়। সেই ধারাবাহিকতায় এ বছরও ২১ জুন দিনটি বিশ্বব্যাপী যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে পশ্চিমা বিশ্ব থেকে শুরু হওয়া এই দিবসটি এখন বিশ্বের প্রায় সব দেশেই ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে।ঐতিহাসিক তথ্যমতে, বাবাদের অবদান ও দায়িত্বের সামাজিক স্বীকৃতি বাড়ানোর লক্ষ্যেই বাবা দিবস পালনের প্রচলন শুরু হয়। ১৯০৮ সালের ৫ জুলাই যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ফেয়ারমন্ট এলাকার একটি গির্জায় প্রথমবারের মতো এ দিবসটি পালন করা হয়।পরবর্তীতে ১৯১০ সালের ১৯ জুন সোনোরা স্মার্ট ডডের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে বাবা দিবস উদযাপিত হয়, যা ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করে।এরপর দিনটি বিভিন্ন দেশে জাতীয় স্বীকৃতি পেতে শুরু করে। ১৯১৩ সালে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে বাবা দিবসকে সরকারি ছুটির দিন ঘোষণার প্রস্তাব উত্থাপন করা হয়। পরে ১৯২৪ সালে প্রেসিডেন্ট ক্যালভিন কুলিজ এ উদ্যোগকে সমর্থন জানান এবং ১৯৬৬ সালে প্রেসিডেন্ট লিন্ডন বি. জনসন দিবসটির আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করেন।