• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বিকাল ০৩:৫৬:০২ (27-Nov-2026)
  • - ৩৩° সে:
১ ডিসেম্বর বিজয় দিবসের মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১ ডিসেম্বর বিজয় দিবসের মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: বিজয়ের মাস উপলক্ষে ডিসেম্বরে মাসব্যাপী কর্মসূচি আয়োজনের ঘোষণা দিয়েছে বিএনপি।২৭ নভেম্বর শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে এক ব্রিফিংয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান। আগামী ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে এই আয়োজনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান।রুহুল কবির রিজভী জানান, ইতিপূর্বে উদ্বোধনী সমাবেশের বিষয়ে জানানো হলেও ভেন্যু চূড়ান্ত হওয়ার বিষয়টি পরবর্তীতে জানানোর কথা ছিল। আজকের যৌথ সভায় সর্বসম্মতিক্রমে এই উদ্বোধনী সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগরীর সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে এই কর্মসূচি সফল করা হবে।এটিভি/এসটিও