• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ১২:৩০:৪৬ (11-Sep-2026)
  • - ৩৩° সে:
চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ

চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ

ডেস্ক রিপোর্ট: পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নে রমিজ মৃধা (৪০) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। ২৯ আগস্ট শনিবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।পরে আশঙ্কাজনক অবস্থায় রমিজ মৃধাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।আহত রমিজ মৃধার স্ত্রীর অভিযোগ, জাতীয় নির্বাচনের পর থেকে চন্দ্রদ্বীপ ইউনিয়নের জামায়াত নেতা কামাল ও তার ছেলে রমিজের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। দাবিকৃত টাকা দিতে রাজি না হওয়ায় শনিবার সন্ধ্যার পর কয়েকজন ব্যক্তি রমিজ মৃধার ওপর হামলা চালান।অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে রমিজ মৃধার পিঠ ও হাতে এলোপাতাড়ি কোপ দেয়। এতে তার বাম হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায় এবং পিঠে গুরুতর জখম হয়। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তাকে দ্রুত বরিশালে স্থানান্তর করা হয়।ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। হামলায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।তবে হামলা ও চাঁদা দাবির অভিযোগের বিষয়ে অভিযুক্ত জামায়াত নেতা কামাল ও তার ছেলের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আলামত সংগ্রহ করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।সূত্র: দেশ রূপান্তর