• ঢাকা
  • |
  • বুধবার ২৮শে শ্রাবণ ১৪৩৩ সকাল ১১:০৫:৫৪ (12-Aug-2026)
  • - ৩৩° সে:
সৌদি বাণিজ্যিক জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩

সৌদি বাণিজ্যিক জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩

অনলাইন ডেস্ক: লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালি দিয়ে যাওয়ার সময় সৌদি মালিকানাধীন একটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথিরা।১১ আগস্ট মঙ্গলবার মার্কিন রয়টার্স জানায়, প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলায় জাহাজটির তিনজন ক্রু নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন পাকিস্তানি এবং একজন ইন্দোনেশীয় নাগরিক রয়েছেন।এর আগে গত মাসে হুথিরা সতর্ক করে বলেছিল, সৌদি আরবের দীর্ঘদিনের অবরোধের জবাবে বাব আল-মান্দেব প্রণালি দিয়ে চলাচলকারী সৌদি মালিকানাধীন জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা হবে।ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীটি বর্তমানে ইয়েমেনের উত্তরাঞ্চলের একটি বড় অংশ নিয়ন্ত্রণ করছে।হামলার খবর নিশ্চিত হলে এটিকে সৌদি-সংশ্লিষ্ট জাহাজে হামলার ক্ষেত্রে বড় ধরনের নতুন উত্তেজনা হিসেবে দেখা হবে বলে জানিয়েছে মারিস্কস।সংস্থাটির মতে, বাব আল মান্দাব দিয়ে চলাচলকারী সৌদি মালিকানাধীন, পরিচালিত বা সৌদি বন্দর-সংশ্লিষ্ট জাহাজগুলোর জন্য ঝুঁকি এখন উল্লেখযোগ্যভাবে বেড়েছে।সূত্র: রয়টার্স