বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু প্রধানমন্ত্রীর
অনলাইন ডেস্ক: সচিবালয়ে বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৫ নভেম্বর বুধবার সকালে গুলশানের বাসা থেকে সচিবালয়ে পৌঁছানোর পর বেশ কিছুক্ষণ বাইসাইকেল চালান তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানিয়েছে।প্রেস উইং জানায়, মূলত দেশের ২০ হাজার বালিকা বিদ্যালয়ের ৩ লাখ ছাত্রীদের মধ্যে বিতরণের জন্য আনা সাইকেলগুলো যাচাই করার পাশাপাশি একটি চালিয়ে পরীক্ষা করেন তিনি।ষষ্ঠ থেকে ১০ম শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হওয়া শিক্ষার্থীদের মধ্যে এসব বাইসাইকেল বিতরণ করবে শিক্ষা মন্ত্রণালয়। মেয়েদের পড়াশুনায় আরও উৎসাহিত করতে পর্যায়ক্রমে এ সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানা গেছে।এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন- জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।এটিভি/এসটিও