• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৬:৪৮:২৮ (12-Oct-2026)
  • - ৩৩° সে:
প্রেম ও বিচ্ছেদ ‍নিয়ে যা বললেন বনি-কৌশানী

প্রেম ও বিচ্ছেদ ‍নিয়ে যা বললেন বনি-কৌশানী

বিনোদন ডেস্ক: ওপার বাংলার জনপ্রিয় তারকা জুটি বনি সেনগুপ্ত ও কৌশানী মুখার্জি। সিনেমায় এ জুটির রসায়নে বরাবরই মুগ্ধ হন দর্শকরা। ব্যক্তিগত জীবনেও চুটিয়ে প্রেম করছেন তারা। এমনকি, প্রেমের সম্পর্ক নিয়ে কোনো লুকোছাপাও নেই দুজনের। সম্পর্ক নিয়ে দুজনেই বেশ খোলামেলা। সোশ্যাল মিডিয়ায় বনি-কৌশানী নিয়মিত নিজেদের ঘনিষ্ঠ ছবিও পোস্ট করে থাকেন। এই প্রেমিক যুগলের প্রশংসায় পঞ্চমুখ তাদের ভক্তরাও।প্রায় এক দশক ধরে প্রেম করছেন বনি-কৌশানী। যার ফলে, গত কয়েক বছর ধরেই তাদের বিয়ের গুঞ্জনও উড়ছে। এদিকে, টলিপাড়ায় গুঞ্জন চাউর হয়েছে, ভেঙে গেছে তাদের প্রেম। এ চর্চার মাঝে নীরবতা ভাঙলেন এই প্রেমিক জুটি।একটি পডকাস্টে কৌশানী মুখার্জি বলেন, “জুটি হিসেবে তো সবাই এস্টাব্লিশড হয় না। এতদিনে একটা জুটি হিসেবে দর্শক গ্রহণযোগ্যতা দিয়েছে। সেটা তো বহুরূপীর জন্য খুব ভালো, ইতিবাচক একটা জিনিস।”কৌশানির কথার সূত্র ধরে বনি সেনগুপ্ত বলেন, “রিয়েল লাইফের ময়দামুখো আর রিল লাইফের ময়দামুখো আলাদাও হয়। সবসময় কী এক হয় না কি! রিয়েল লাইফের ময়দামুখো নিয়ে যাবে দিনের শেষে। শুট শেষ করে তো আমার কাছেই ফিরতে হবে।”বিচ্ছেদের রটনা ব্যক্তিগত জীবনে কতটা প্রভাব ফেলে? এ প্রশ্নের জবাবে কৌশানি মুখার্জি বলেন, “বাবা তো (মজা করে) প্রশ্ন করে, কী রে কবে হলো এটা! আমায় জানালি না তো! আসলে যা কথা হওয়ার তা আমার আর বনির মধ্যেই হয়। আর সবকিছুই আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। আর নিজেদের মধ্যে সমস্যা হতেই পারে, সব সম্পর্কে সমস্যা হয়। তার মানে এই নয় যে, ব্রেকআপটা একটা শেষ সিলমোহর, যেটা লাগিয়ে দেওয়া হয়েছে। আমার মনে হয় না, এটার কোনো প্রয়োজন আছে।”দুর্গাপূজায় বেশ কিছু ভারতীয় বাংলা সিনেমা মুক্তি পাবে। এ তালিকার অন্যতম—‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’। এটি পরিচালনা করেছেন পরিচালক জুটি শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায়। এ সিনেমা দেখার জন্য মুখিয়ে আছেন তারকা যুগল। কৌশানী মুখার্জি বলেন, “এখন আমরা এক্সাইটেড বহুরূপী একসঙ্গে দেখার জন্য, আর পূজাটা একসঙ্গে কাটানোর জন্য।”