• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৭শে শ্রাবণ ১৪৩৩ রাত ১১:১৬:২৫ (11-Aug-2026)
  • - ৩৩° সে:
ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রেলপথ বন্ধ

ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রেলপথ বন্ধ

ডেস্ক রিপোর্ট: ময়মনসিংহের গফরগাঁওয়ে রেল লাইন ভেঙে কমিউটার ট্রেনের পাওয়ার কারসহ চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়।৭ জুলাই শুক্রবার সকালে গফরগাঁও রেলওয়ে স্টেশনের হোম পয়েন্টে এ ঘটনা ঘটে। এতে বিপরীত গন্তব্যের দুটি কমিউটার ট্রেনের হাজরো যাত্রী চরম দুর্ভোগে পারেন।স্টেশন সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৯টা ১০ মিনিটে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেন গফরগাঁও রেলওয়ে স্টেশনে প্রবেশ করার সময় হোম পয়েন্টে একটি লাইন ভেঙে যায়। এতে ট্রেনের ইঞ্জিন লাগোয়া 'খ' 'গ' 'ঘ' ও পাওয়ারকারসহ চারটি বগি লাইনচ্যুত হয়।এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ কমিউটার গফরগাঁও স্টেশনে, ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ফাতেমানগর স্টেশনে ও ঢাকা থেকে ছেড়ে আসা তিস্তা এক্সপ্রেস ট্রেন শ্রীপুর স্টেশনে আটকা পড়ে। পরে স্টেশন কর্তৃপক্ষ উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দুর্ঘটনা কবলিত জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনে যুক্ত করে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে এবং ময়মনসিংহ থেকে বিকল্প ইঞ্জিন এনে দুর্ঘটনা কবলিত জামালপুর কমিউটার ট্রেন ময়মনসিংহে নিয়ে যাওয়ার উদ্যোগ নেন।গফরগাঁও স্টেশনের স্টেশন মাস্টার আল আমিন বলেন, হোম পয়েন্টে লাইন ভেঙে এই ঘটনা ঘটে। আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনে লাগিয়ে ঢাকায় ও ময়মনসিংহ থেকে বিকল্প ইঞ্জিন এনে দুর্ঘটনা কবলিত জামালপুর কমিউটার ট্রেন ময়মনসিংহে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছি।গফরগাঁও রেলওয়ের উপ-সহকারি (পথ) মো. আবু সাঈদ হাসান বলেন, রেললাইনগুলোর বহু দিন আগেই মেয়াদ শেষ হয়েছে। লাইন কোথায় কখন ভাঙে বলা সম্ভব নয়। আমরা ভেঙে যাওয়া লাইন মেরামতের জন্য কাজ করছি। আশা করি দ্রুত ঠিক হবে।