• ঢাকা
  • |
  • শুক্রবার ১৬ই শ্রাবণ ১৪৩৩ দুপুর ০১:৫৬:২৯ (31-Jul-2026)
  • - ৩৩° সে:
বান্দরবানে বগালেকের খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানে বগালেকের খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট: বান্দরবানের রুমা উপজেলার বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন পাহাড়ি খাদ থেকে নিখোঁজ দুই পর্যটকের মরদেহ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।জানা গেছে, ২৯ জুলাই বুধবার রাতে ছয়টি মোটরসাইকেলে ১০ সদস্যের একটি পর্যটক দল ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে রুমা উপজেলায় পৌঁছায়। ৩০ জুলাই বৃহস্পতিবার দুপুরে তারা বগালেক এলাকায় একটি কটেজে ওঠেন।বিকেল সাড়ে ৫টার দিকে দলটি বগালেক ভিউ পয়েন্টে ঘুরতে ও ছবি তুলতে যায়। পরে আটজন ফিরে এলেও মো. জামির উদ্দিন (৩২) ও রোকাইয়া আক্তার (৩০) গাইডের নিষেধাজ্ঞা উপেক্ষা করে একটি মোটরসাইকেলে ভিউ পয়েন্টের সামনে আরও এগিয়ে যান। এরপর তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।দলের গাইড মো. ইসমাইল সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে বিষয়টি বগালেক আর্মি ক্যাম্পকে জানান। খবর পেয়ে সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যৌথভাবে অনুসন্ধান অভিযান শুরু করেন।পরে রাত সাড়ে ১১টার দিকে বগালেক ভিউ পয়েন্ট সংলগ্ন একটি পাহাড়ি খাদ থেকে জামির উদ্দিন ও রোকাইয়া আক্তারের মরদেহ উদ্ধার করা হয়।নিহত জামির উদ্দিনের বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দীন উপজেলার বড় মানিকা এলাকায়। রোকাইয়া আক্তারের বাড়ি ঢাকার লালবাগ এলাকায়।রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বলেন, বগালেক ভিউ পয়েন্ট এলাকার পাহাড়ি খাদ থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ দুটি উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।সূত্র: কালবেলা