আসিয়ান কাপ ব্যর্থতা: ফিফা র্যাঙ্কিংয়ে অবনমন বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক: সম্প্রতি ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ফিফা আসিয়ান কাপে চরম ব্যর্থতার খেসারত দিতে হলো বাংলাদেশকে। সবশেষ প্রকাশিত ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়েছে লাল-সবুজের দল।গতকাল ৭ অক্টোবর বুধবার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বাংলাদেশ হারিয়েছে ২.৬৬ পয়েন্ট। বাংলাদেশের বর্তমান পয়েন্ট ৮৯৩.৪৬।আসিয়ান কাপে অংশ নিয়ে তিনটি ম্যাচ খেলে বাংলাদেশ। এর মধ্যে সবগুলোতেই পরাজয়ের মুখ দেখে হামজা-জামালরা। শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার কাছে জুটে ৯-২ গোলের বড় হার।তবে তিনটি দলই র্যাঙ্কিংয়ে বাংলাদেশের থেকে অনেক এগিয়ে থাকায় রেটিং পয়েন্টে খুব বেশি পরিবর্তন আসেনি। এতে একধাপ অবনমন হয়ে ১৮২ নম্বরে নেমে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা।এদিকে র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। দুইয়ে আর্জেন্টিনা, তিনে ফ্রান্স, চারে ইংল্যান্ড ও পাঁচ নম্বরে উঠে এসেছে পর্তুগাল।দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ের কোনো পরিবর্তন হয়নি ভারতের। ১৩৮ নম্বরে রয়েছে তারা। টানা পাঁচ হারের পরও উন্নতি-অবনতি কিছুই হয়নি মালদ্বীপেরও। র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ১৭৩। তবে তিন ধাপ এগিয়ে শ্রীলঙ্কা ১৮৪ এবং একধাপ এগিয়ে পাকিস্তান আছে ১৯৭ নম্বরে। দক্ষিণ এশিয়ার আরেক দেশ ভুটান আছে ১৯২তম স্থানে। ফিফার নিষেধাজ্ঞার খড়গে রয়েছে নেপাল।