• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩১শে ভাদ্র ১৪৩৩ দুপুর ০২:২৪:২১ (15-Sep-2026)
  • - ৩৩° সে:
ফের পিআইবির ডিজি হলেন ফারুক ওয়াসিফ

ফের পিআইবির ডিজি হলেন ফারুক ওয়াসিফ

ডেস্ক রিপোর্ট: ফের এক বছরের জন্য প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ পেয়েছেন সাংবাদিক ফারুক ওয়াসিফ।‘প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আইন, ২০১৮’-এর ধারা ৯(২) অনুযায়ী তাকে এ নিয়োগ দিয়ে ১৪ সেপ্টেম্বর সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে আবারও ফারুক ওয়াসিফ এ পদে নিয়োগ পেয়েছেন। যোগদানের তারিখ থেকে তার নিয়োগ কার্যকর হবে। এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর ফারুক ওয়াসিফকে পিআইবির মহাপরিচালক নিয়োগ দেয়। তিনি সাংবাদিক ও লেখক হিসেবে পরিচিত এবং নিয়োগের আগে দৈনিক সমকালের পরিকল্পনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।