• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪৩:২৭ (10-Nov-2026)
  • - ৩৩° সে:
গণমাধ্যমের সমালোচনায় প্রেস মিনিস্টার সাইদুর রহমান

গণমাধ্যমের সমালোচনায় প্রেস মিনিস্টার সাইদুর রহমান

অনলাইন ডেস্ক: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার একটি সাধারণ অনুরোধপত্রকে দেশীয় গণমাধ্যমে ‘আবেদন’ হিসেবে প্রচার করার তীব্র সমালোচনা করেছেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার ও সাংবাদিক সাইদুর রহমান।১০ নভেম্বর মঙ্গলবার নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া পোস্টে তিনি এই তথ্য দিয়ে ক্ষোভ প্রকাশ করেন।এশিয়ান টিভির অনলাইন পাঠকদের জন্য দিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার ও সাংবাদিক সাইদুর রহমানের ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো-ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট এবং এনআইডি চাওয়ার অনুরোধ হঠাৎ করে পাসপোর্ট এবং এনআইডির আবেদনে পরিণত হওয়ার মাধ্যমে আমাদের গণমাধ্যমের দুর্বলতা চিত্র ফুটে উঠেছে। বিদেশি সংবাদ মাধ্যমে প্রকাশিত কোনো কিছুই যাচাই-বাছাই ছাড়া সংবাদ পরিবেশনের প্রতিযোগিতা কখনোই টেকসই গণমাধ্যম ব্যবস্থাপনা হতে পারে না। ‘গত ৯ নভেম্বর লন্ডনভিত্তিক আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স-এর পক্ষ থেকে ব্রিটিশ আইনজীবী স্টিভেন পাউলস কেসি দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট এবং এনআইডি ইস্যু করার জন্য একটি অনুরোধসংক্রান্ত চিঠি পাঠান।পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানিয়ে চিঠিতে বলা হয়েছে, সাবেক অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করেছে বলে তারা খবর পেয়েছেন। সেই পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার জন্য একটি নতুন বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র ইস্যু করার জন্য অনুরোধ জানানো হয়েছে। একই সাথে বাংলাদেশের প্রচলিত আইন এবং আন্তর্জাতিক মানবাধিকার দলিলের বাধ্যবাধকতা মেনে এই আবেদন দ্রুত বা 'অনতিবিলম্বে' প্রক্রিয়া করার জন্য তাগিদ দেওয়া হয়। চিঠিতে আইনজীবীরা উল্লেখ করেছেন যে, এই আবেদন প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করার জন্য আর কী কী আনুষ্ঠানিকতা এবং নথিপত্র প্রয়োজন, তা যেন হাইকমিশন থেকে তাদের জানানো হয়। স্টিভেন পাউলস কেসি চিঠিতে আরও উল্লেখ করেছেন যে, তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনি পরামর্শদাতা হিসেবে চিঠিটি লিখছেন।’’আপনারা দেখবেন, আজ বাংলাদেশের অনেক মিডিয়া লিখেছে শেখ হাসিনার নতুন পাসপোর্ট এবং এনআইডির জন্য আবেদন বলে নিউজ করেছে। ওই চিঠির কোথাও কিন্তু শেখ হাসিনা নতুন পাসপোর্ট বা এনআইডির জন্য আবেদন সংক্রান্ত কোনো কিছুই উল্লেখ করা হয়নি। তাহলে নতুন পাসপোর্ট এবং এনআইডি করার অনুরোধটি কীভাবে আবেদনে পরিণত হয়? আমাদের মূলধারার গণমাধ্যমগুলো কীভাবে ভুল শিরোনামে নিউজ করে?৯ নভেম্বর সকালে ম্যাট্রিক্স চেম্বার থেকে ইমেইল পাওয়ার আগেই দেখলাম বিদেশি গণমাধ্যমে নিউজ রেডি। কিছু দেশি বা বিদেশি সাংবাদিক সোমবার সকাল সাড়ে ৯টায় চিঠি পাওয়ার আগেই রয়টার্সে প্রকাশিত নিউজের লিংক আমাকে পাঠিয়েছেন। সেই নিউজের ভিত্তিতে বাংলাদেশের সব গণমাধ্যমে নিউজ প্রকাশের ভূমিকম্প শুরু হয়ে যায়। মনে হচ্ছে আগে থেকে প্রস্তুত করে রাখা হয়েছিল। প্রত্যেকের অভিন্ন শিরোনাম ‘পাসপোর্টের জন্য শেখ হাসিনার আবেদন’। এই খবরে পতিত আওয়ামী লীগ শিবিরে উত্তেজনা। কিন্তু যখন প্রকৃত ঘটনাটি সামনে চলে আসলো তখন সবাই নীরব, হতাশায় নিমজ্জিত।‘শেখ হাসিনা দেশে ফেরতে পাসপোর্টের আবেদন’-এই ধরনের চটকদার নিউজের হয়তো সাময়িক গুরুত্ব আছে, কিন্তু দীর্ঘমেয়াদে এটি মিডিয়ার জন্য ভালো লক্ষণ নয়। আদি আমলের শোনা কথা, জানা কথা, সূত্র জানায়, সূত্রমতে, সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে চলমান সাংবাদিকতা থেকে বাংলাদেশের সাংবাদিকদের বের হয়ে আসা উচিত। তথ্যের বিপরীতে ভিউ সাংবাদিকতা, আংশিক তথ্য, অপতথ্য সাংবাদিকতার জন্য ভয়ংকর। সাংবাদিকতা অবশ্যই নীতি, নৈতিকতা ও সঠিক তথ্যেও ভিত্তিতে হওয়া বাঞ্ছনীয়। সমাজে ভুল তথ্য ছড়িয়ে পড়লে মানুষ বিভ্রান্ত হয়। মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্য মানুষকে ধোঁকা দিতে পারে, রাজনৈতিক ও অর্থনৈতিক ফায়দা লুটতে পারে কিংবা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।বিগত ১৭ বছর বাংলাদেশের গণমাধ্যমের বড় একটি অংশ বিগত ফ্যাসিবাদের তল্পিবাহক হিসাবে কাজ করার অসংখ্য প্রমাণ আছে। সেই ‘কল্পিত সাংবাদিকতা’ থেকে মিডিয়াকে বেরিয়ে আসতে হবে। পূর্বের দলীয় সংকীর্ণতা থেকে বেরিয়ে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে মিডিয়ার ভূমিকা অপরিহার্য। সেই দায়িত্ব আমাদের দেশের মিডিয়াকে যথাযথভাবে পালন করতে হবে। বাংলাদেশের আদালত কর্তৃক একজন দণ্ডিত ব্যক্তি পাসপোর্ট পাওয়ার যোগ্য কিনা-সেটি ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে ব্যাখ্যা করা হয়েছে। বন্দি বিনিময়ে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর জন্য সরকারের প্রচেষ্টার কোনো ঘাটতি নাই। মিডিয়ায় কখন রাজনৈতিক স্বার্থ প্রাধান্য পায়, তখন সাংবাদিকতার মৃত্যু হয়। আধুনিক যুগে পেইড সাংবাদিকতার যে অসুস্থ খেলা শুরু হয়েছে সেটি কখনো দেশ ও জাতির জন্য শুভকর নয়।স্টিভেন পাউলস কেসির নেতৃত্বাধীন ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ নিয়ে কিন্তু আমাদের দেশের মিডিয়াতে নিউজ নাই। অথচ এই ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ একটি আইনি পরামর্শক প্রতিষ্ঠান। বিগত ১৫টি মাস এই প্রতিষ্ঠানটি বৈশ্বিক পরিসরে এ পর্যন্ত পাঁচবার বাংলাদেশ সরকারে বিরুদ্ধে কাজ করেছে। প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক ফোরামে শেখ হাসিনার পক্ষে আবেদন করেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধকরণের বিরুদ্ধে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) বিচারের বিরুদ্ধে এবং আটক সাবেক সংসদ সদস্যদের পক্ষে কাজ করেছে।নির্বাচিত সরকারের বিরুদ্ধে পতিত বিগত সরকারের পলাতক গোষ্ঠী নাশকতায় যুক্ত সেদিকে মিডিয়াকে বেশি বেশি নজর দেয়া উচিত। সাংবাদিকতা ও গণমাধ্যম সমাজের ভেতরের ভালো-মন্দ, সুখ-দুঃখ, অন্যায়, অনিয়ম এবং বাস্তব চিত্র জনগণের কাছে তুলে ধরে। শাসক শ্রেণি ও দায়িত্বশীল ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে সাংবাদিকদের ওয়াচডগ বা অতন্দ্র প্রহরী বলা হয়। এক কথায় সাংবাদিকতা আমাদের সমাজের দর্পণ। এই দর্পণকে ভেঙে নিজেদের মতো করে ব্যবহারের সুযোগ নেই। দায়িত্বশীল ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায়িত্বশীল আচরণই কাম্য।এটিভি/ এইচকে