• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই শ্রাবণ ১৪৩৩ বিকাল ০৪:৫৬:২৮ (21-Jul-2026)
  • - ৩৩° সে:
দিল্লির বাংলাদেশ হাইকমিশনে নতুন প্রেস মিনিস্টার সাইদুর রহমান

দিল্লির বাংলাদেশ হাইকমিশনে নতুন প্রেস মিনিস্টার সাইদুর রহমান

ডেস্ক রিপোর্ট: ভারতের নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে মিনিস্টার (প্রেস) পদে নিয়োগ পেয়েছেন মো. সাইদুর রহমান। আগামী এক বছরের জন্য তাকে এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।১৯ জুলাই রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।উপসচিব মো. গোলাম রব্বানীর সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. সাইদুর রহমানকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে ভারতের নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।এই নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে পরবর্তী ১ বছর।সাইদুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক ছাত্র। দীর্ঘদিন ধরে তিনি দৈনিক ইত্তেফাকে সাংবাদিকতা করছেন। সবশেষ তিনি পত্রিকাটির রাজনৈতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান।