চতুর্থ মেয়াদে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে আবারও বিজয়ী হলেন লুলা দা সিলভা
আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর আবারও জয় ছিনিয়ে নিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ও বামপন্থি নেতা লুলা দা সিলভা। ৫১ শতাংশের বেশি ভোট পেয়ে তিনি রেকর্ড চতুর্থ মেয়াদে দেশটির মসনদে বসতে চলেছেন। ঐতিহ্যগতভাবে তিনি কট্টর ফিলিস্তিনপন্থি নেতা হিসেবে পরিচিত।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে ২৬ অক্টোবর সোমবার ভোরে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।ব্রাজিলের নির্বাচন কমিশনের প্রকাশিত চূড়ান্ত ফলাফলে দেখা যায়, ৯৯ শতাংশ ভোট গণনার পর লুলা দা সিলভা পেয়েছেন ৫১.৭৫ শতাংশ ভোট। অন্যদিকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট জেইর বলসোনারোর ছেলে ফ্লাভিও বলসোনারো পেয়েছেন ৪৮.২৫ শতাংশ ভোট। দুই প্রার্থীর এই ব্যবধান নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দেয়।উল্লেখ্য, এর আগের নির্বাচনে জেইর বলসোনারোকে পরাজিত করেই ক্ষমতা দখল করেছিলেন বামপন্থি নেতা লুলা দা সিলভা। এবার তাঁর ছেলেও লুলার কাছে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলেন, তবে শেষ পর্যন্ত লুলার জয়ই নিশ্চিত হয়।