প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল
ডেস্ক রিপোর্ট: প্রেমে ব্যর্থ হয়ে দুধ দিয়ে গোসল করে পুরোনো সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন জয়পুরহাটের ক্ষেতলালের এক যুবক।২৮ আগস্ট শুক্রবার বিকেলে উপজেলার বিলের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।দুধ দিয়ে গোসল করা যুবকের নাম তারিকুল ইসলাম (২৫)। তিনি উপজেলার শালুকডুবি গ্রামের ছেরদুল হোসেনের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে তারিকুল উপজেলার বিলের ঘাট এলাকায় গিয়ে দুধ দিয়ে গোসল শুরু করেন। বিষয়টি দেখে স্থানীয়দের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়। পরে সেখানে উৎসুক মানুষের ভিড় জমে যায়।তারিকুল ইসলাম জানান, তিনি এক মেয়েকে ভালোবেসেছিলেন। সেই সম্পর্ককে ঘিরে জীবনে নানা হতাশা ও কষ্ট, পারিবারিক অশান্তি নেমে আসে। একপর্যায়ে তিনি ওই সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্তের প্রতীকী প্রকাশ হিসেবেই দুধ দিয়ে গোসল করেছেন তিনি।তিনি বলেন, ‘আমি এক বেইমানকে ভালোবেসেছিলাম। তাকে ভালোবেসে আমার জীবনটা শেষ হয়ে গেছে। অনেক কষ্ট পেয়েছি। তাই আজ দুধ দিয়ে গোসল করে সেই ভালোবাসা থেকে সরে আসছি। আমি আর ওই সম্পর্কের মধ্যে থাকতে চাই না।’তিনি আরও বলেন, অতীতের ভুল ও অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এখন নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে চাই। পুরোনো সম্পর্কের কষ্ট পেছনে ফেলে নতুনভাবে জীবন শুরু করতে চান তিনি। এ ঘটনায় তুলশীগঙ্গা ইউপি সদস্য গিয়াসউদ্দিন বলেন, দুধ দিয়ে গোসল করে তিনি নিজের অনুভূতি ও সিদ্ধান্তকে প্রকাশ্যে তুলে ধরেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি দেখেছি। আজ-কালকার যুবসমাজ কখন কী করে বোঝা দায়।সূত্র: দৈনিক যুগান্তর