• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২১শে কার্তিক ১৪৩৩ দুপুর ১২:১৩:৩৩ (05-Nov-2026)
  • - ৩৩° সে:
১২ দেশে কর্মী পাঠাতে ছাড়পত্র দেবে না মন্ত্রণালয়

১২ দেশে কর্মী পাঠাতে ছাড়পত্র দেবে না মন্ত্রণালয়

ডেস্ক রিপোর্ট: সার্বিয়া, মলদোভা, বেলারুশ, কসোভো, বসনিয়া, জাপান, ইরাক, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইউক্রেন ও লিবিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এসব দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের নিয়োগ অনুমতি বা অনুমোদন ছাড়া বহির্গমন ছাড়পত্র (ইমিগ্রেশন ক্লিয়ারেন্স) দেওয়া যাবে না।৪ নভেম্বর বুধবার মন্ত্রণালয় থেকে জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।চিঠিতে উল্লেখ করা হয়, তালিকাভুক্ত ১২টি দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়োগ অনুমতি বা অনুমোদন ছাড়া কোনো কর্মীর বহির্গমন ছাড়পত্র ইস্যু করা যাবে না।এদিকে, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা) একই দিন পৃথক চিঠির মাধ্যমে তাদের সদস্য রিক্রুটিং এজেন্সিগুলোকে মন্ত্রণালয়ের এ নির্দেশনার বিষয়ে অবহিত করেছে।এটিভি/এসআইআর