এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি
ডেস্ক রিপোর্ট: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের মাধ্যমে মানুষের মৌলিক অধিকার কোনোভাবেই ক্ষুণ্ন করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।২৯ আগস্ট শনিবার এশিয়াটিক সোসাইটি ফর বাংলাদেশের এআই গভর্নেন্স সামার স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।বিচারকদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, বাংলাদেশে এআই ব্যবহারের জন্য একটি সুস্পষ্ট আইনগত কাঠামো থাকা প্রয়োজন। এআই ব্যবহার করে আদালতের রায় লেখা অনুচিত। এতে রায়ের প্রকৃত উদ্দেশ্য ও বিচারিক প্রক্রিয়ার স্বকীয়তা ব্যাহত হতে পারে।তিনি বলেন, এআই ব্যবহারের ক্ষেত্রে মানুষের মৌলিক অধিকার যাতে কোনোভাবেই ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকতে হবে।অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উদ্দেশে এআই ব্যবহারের বিষয়ে নানা পরামর্শ দেন প্রধান বিচারপতি।এ সময় মানুষের দৈনন্দিন জীবনে এআইয়ের ব্যবহার ও এর সম্ভাবনা নিয়ে বক্তব্য দেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ডিনসহ অন্য বক্তারা।সূত্র: যমুনা টিভি