• ঢাকা
  • |
  • রবিবার ১০ই ফাল্গুন ১৪৩২ সন্ধ্যা ০৭:৪৩:১৬ (22-Feb-2026)
  • - ৩৩° সে:
বিসিবির প্রধান নির্বাচকের দায়িত্ব পেলেন হাবিবুল বাশার

বিসিবির প্রধান নির্বাচকের দায়িত্ব পেলেন হাবিবুল বাশার

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক জাতীয় দলের অধিনায়ক ও অভিজ্ঞ ক্রিকেটার হাবিবুল বাশার সুমন।২২ ফেব্রুয়ারি রোববার এক আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে এই নিয়োগ নিশ্চিত করা হয়।জাতীয় ক্রিকেট দলের পূর্ববর্তী প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর সঙ্গে বিসিবির দুই বছরের চুক্তি চলতি মাসেই শেষ হচ্ছে। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি চুক্তি নবায়নে আগ্রহী নন এবং বিষয়টি আগেই বিসিবিকে জানিয়েছিলেন। এরপর থেকেই বোর্ড নতুন প্রধান নির্বাচক খুঁজছিল।অবশেষে সেই দায়িত্বে হাবিবুল বাশারকে নিয়োগ দিয়েছে বিসিবি।উল্লেখযোগ্য, হাবিবুল বাশার ২০১৬ থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ পুরুষ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি বাংলাদেশ নারী ক্রিকেট দলের নির্বাচক হিসেবেও কাজ করেন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি পুরুষ দলের নির্বাচক প্যানেল থেকে সরে দাঁড়ান।দীর্ঘদিনের অভিজ্ঞতা ও ক্রিকেটীয় জ্ঞানের কারণে আবারও তাকে নির্বাচক প্যানেলে ফিরিয়ে আনা হয়েছে। বর্তমানে তিনি বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির প্রোগ্রাম কো-অর্ডিনেটরের দায়িত্বও পালন করছেন।