• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৯:৫৩:৩০ (20-Nov-2026)
  • - ৩৩° সে:
কালিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে দোয়া

কালিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে দোয়া

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে সাতক্ষীরায় কালিগঞ্জে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।২০ নভেম্বর শুক্রবার আসরের নামাজের পর এ দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্মআহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পী।বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শেখ মনিরুজ্জামান মনি, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ শাহিন কবীর, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এসএম রেদাওয়ান ফেরদাউস রনি, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম টোকন, ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সদস্য শফিকুল ইসলাম, নলতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার শাহীনুর রহমান, রিপন, সোহাগ ও শাহাজান আলী মোড়ল প্রমুখ।এসময় উপস্থিত ছিলেন- কালিগঞ্জ উপজেলা কৃষকদলের সদস্য সচিব মো. আরিফুর রহমান ছোটন, কালিগঞ্জ উপজেলা জাসাস এর আহ্বায়ক মুরশিদ আলী, সিনিয়র যুগ্মআহ্বায়ক শাহাজান আলী মোড়ল, সদস্য সচিব মোস্তাফিজ, ছাত্রদলের জাকির, নাসিম, সুমন, ওমরসহ বিএনপি ও দলের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি হাফেজ মাওলা আব্দুল মজিদ।এটিভি/ এইচকে