আজ জাতীয় সংসদের সংসদ কমিটির প্রথম বৈঠক
অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ কমিটির প্রথম বৈঠক আজ শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ সচিবালয়ের ক্যাবিনেটকক্ষের লেভেল-২-এ বৈঠকটি হবে।জাতীয় সংসদ সচিবালয় থেকে গতকাল শুক্রবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এদিকে, আজ বিকেল ৪টায় জাতীয় সংসদের সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবে।জাতীয় সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে, সংসদ ভবনের সরকারদলীয় সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হবে।