• ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৭:১৩:০৫ (02-Oct-2026)
  • - ৩৩° সে:
রংপুরে প্রতারণা মামলায় যুবক গ্রেফতার

রংপুরে প্রতারণা মামলায় যুবক গ্রেফতার

রংপুর প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় অটোগাড়ি বিক্রি ও আর্থসাতের অভিযোগের মামলায় পলাশ হোসেন (৩৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।২ অক্টোবর শুক্রবার বেলা আড়াইটার দিকে ৪০৬ ও ৪২০ ধারার মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার হারাগাছ পৌর শহরের টাংরির বাজার এলাকা থেকে আটক করা হয়।রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।গ্রেফতার পলাশ হোসেন দিনাজপুর হাকিমপুরের গোবিন্দপুরের মোফাজ্জল হোসেনের ছেলে।তবে পলাশ জানান, কী কারণে পুলিশ তাকে গ্রেফতার করেছে, তা তিনি কিছুই জানেন না।এসআই আনোয়ার হোসেন জানান, চলতি বছরের ১২ আগস্ট হারাগাছ পৌর শহরের সারাই পশ্চিম পোদ্দারপাড়ার মায়া বেগম নামে এক নারীর ব্যাটারি চালিত অটো গাড়ি ভাড়ায় চালানো জন্য নিয়ে যায় প্রতিবেশী চালক নিরব। পরে ওইদিন চালক নিরব ও তার সহযোগীরা প্রতারণার আশ্রয় নিয়ে অটো গাড়িটি অন্যত্রে বিক্রি করে দিয়ে টাকা আর্থসাত করে। এ ব্যাপারে ভুক্তভোগী নারী ১৪ আগস্ট চালক নিরবসহ তার সহযোগী অজ্ঞাত কয়েকজনের নামে বিরুদ্ধে মামলা দায়ের করেন।তিনি আরও জানান, তদন্তে ঘটনার সাথে পলাশের সম্পৃক্ততা পাওয়া যায়। পলাশ হাকিমপুরের গোবিন্দপুর থেকে বৃহস্পতিবার রাতে হারাগাছ পৌর শহরের টাংরির বাজার এলাকায় এসে আবার প্রতারণা করার কৌশল করছিল। এমন তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ১২টার দিয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে পলাশকে আটক করা হয়।