দৌলতখানে ট্রলার থেকে ৪ হাজার ৩০০ লিটার পেট্রোল জব্দ
দৌলতখান (ভোলা) প্রতিনিধি: ভোলায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে একটি ট্রলার থেকে ৪ হাজার ৩০০ লিটার পেট্রোল জব্দ করেছে কোস্টগার্ড।২০ এপ্রিল সোমবার রাতে দৌলতখান উপজেলার চৌকিঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ অভিযান চালানো হয়।এসময় একটি ট্রলারে তল্লাশি চালিয়ে ৪ হাজার ৪০০ লিটার চোরাই পেট্রোল জব্দ করে কোস্টগার্ড। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লাখ ৯৪ হাজার টাকা।কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। তবে ট্রলারে থাকা কাউকেই আটক করা যায়নি। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তারা। জব্দ তেলের বিষয়ে মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।