পুষ্টি চাহিদা মেটাতে এখন ৩১ লক্ষ শিক্ষার্থী মিড ডে মিল পাচ্ছে : ডা. জুবাইদা
অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেন, পুষ্টি চাহিদা মেটাতে এখন ৩১ লক্ষ শিক্ষার্থী মিড ডে পাচ্ছে। ২৭ নভেম্বর শুক্রবার বিকেলে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন মাঠে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত রন্ধন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।ডা. জুবাইদারহমান বলেন, বিদ্যালয়ে দুপুরের খাবার বা স্কুল ফিডিং কর্মসূচি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের পুষ্টির ঘাটতি পূরণ ও বিদ্যালয়ের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে পারে। ‘জাতিসংঘের জরিপ অনুযায়ী, দেশের ৬৪ জেলায় ৫০৩ উপজেলায় পুষ্টিহীনতায় খর্বতার শিকার ৫ বছরের নিচে ২৫ দশমিক ১ শতাংশ শিশু।’ পর্যায়ক্রমে ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী মিড ডে মিল পাবে। এই প্রকল্প বিদ্যালয়মুখী চার থেকে ১০ বছর বয়সী শিশুদের উপস্থিতি ও প্রাতিষ্ঠানিক শিক্ষা ধরে রাখার জন্য যথেষ্ট।বিশ্বের দরবারে দেশের রান্না ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান ডা. জোবায়দা রহমান।এটিভি/ এম এইচ আই