• ঢাকা
  • |
  • শনিবার ৩রা শ্রাবণ ১৪৩৩ রাত ০৯:৩০:১৫ (18-Jul-2026)
  • - ৩৩° সে:
মোল্লাহাটে ফিলিং স্টেশন থেকে বোলেরো পিকআপ চুরি

মোল্লাহাটে ফিলিং স্টেশন থেকে বোলেরো পিকআপ চুরি

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে একটি ফিলিং স্টেশন থেকে সিসিটিভির সামনেই বোলেরো পিকআপ চুরির ঘটনা ঘটেছে।১৭ জুলাই শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে উপজেলার রহিমা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী ও সিসিটিভি ফুটেজ সূত্রে জানা যায়, ফিলিং স্টেশনে পার্কিং করা ঢাকা মেট্রো-ন ১৯-২০৪৭ নম্বরের বোলেরো পিকআপটি চুরি করে নিয়ে যায় একটি সংঘবদ্ধ চোরচক্র। গাড়িটির মালিক মারুক মীর।সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি বোলেরো গাড়িতে করে ৩ থেকে ৪ জন ব্যক্তি ফিলিং স্টেশন থেকে প্রায় ২০ গজ দূরে অবস্থান নেন। কিছুক্ষণ পর তাদের কয়েকজন স্টেশনের ভেতরে প্রবেশ করে পার্কিং করা পিকআপটির দরজা খুলে সেটি চালিয়ে দ্রুত ঢাকা-খুলনা মহাসড়কের দিকে পালিয়ে যায়। পরে চুরি হওয়া গাড়িটি আবুল খায়ের সেতু অতিক্রম করতে দেখা যায়।ঘটনার পর গাড়ির মালিক মোল্লাহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক বলেন, চোরচক্রকে শনাক্ত এবং চুরি হওয়া পিকআপ উদ্ধারে পুলিশ কাজ করছে, আশা করি দ্রুত এই পিকআপ ও পিকআপ চুরির সাথে সংশ্লিষ্ট চোরদের ধরতে সক্ষম হব।