• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই আশ্বিন ১৪৩৩ দুপুর ১২:১৭:২৮ (22-Sep-2026)
  • - ৩৩° সে:
পলায়নের অভিযোগে পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত

পলায়নের অভিযোগে পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত

অনলাইন ডেস্ক: পলায়নের অভিযোগে পুলিশের ঊর্ধ্বতন ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।২১ সেপ্টেম্বর সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রজ্ঞাপনগুলোতে সই করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন- অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জায়েদুল আলম, ঢাকার সাবেক পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান, সাবেক পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, আওয়ামী লীগ সরকারের আমলে সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রাজীব দাস, অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) সাবেক পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে বলা হয়েছে, চাকরি থেকে পলায়নের অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। আদেশে আদেশে আরো বলা হয়, বরখাস্তের সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।সূত্র: ঢাকা পোস্ট