• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই ফাল্গুন ১৪৩২ সন্ধ্যা ০৭:৪০:২১ (20-Feb-2026)
  • - ৩৩° সে:
হরিরামপুরে পর্যটনশিল্প গড়ে উঠার সম্ভাবনা রয়েছে: এমপি মঈনুল ইসলাম খান

হরিরামপুরে পর্যটনশিল্প গড়ে উঠার সম্ভাবনা রয়েছে: এমপি মঈনুল ইসলাম খান

‎নিজস্ব প্রতিবেদক: পদ্মার যেমন ভয়াল রূপ আছে তেমনি এর নৈস্বর্গিক সৌন্দর্যও আছে, সেই নৈস্বর্গিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে হরিরামপুরে পর্যটন শিল্প গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন মানিকগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মঈনুল ইসলাম খান (শান্ত)।২০ ফেব্রুয়ারি শুক্রবার বেলা ১টার দিকে হরিরামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনগণের সাথে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।তিনি আরও বলেন, নির্বাচনে যা যা প্রতিশ্রুতি দিয়েছে তা নিয়ে কাজ করা শুরু করবো। এখানে স্থায়ীবাধ নির্মাণ নিয়ে পানি সম্পদ মন্ত্রীর সাথে কথা বলবো। স্থায়ীবাধ হলে এখানে অনেক কিছুই করা সম্ভব হবে। এছাড়াও ঝিটকা বাজার উন্নয়ন নিয়েও বিশেষ পরিকল্পনা আছে, যা কাজের মাধ্যমে প্রকাশ পাবে।‎‎এ সময় উপস্থিত ছিলেন- হরিরামপুর উপজেলা বিএনপির সভাপতি হান্নান মৃধা, সাধারণ সম্পাদক শামীম আহমেদ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কুদ্দুছ, গালা ইউনিয়নের চেয়ারম্যান শফিক বিশ্বাস, গোপীনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন মোল্লা লাবলু সহ উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।